এনটি স্ক্যান ও ডুয়াল মার্কার টেস্ট: হবু মায়েদের যা জানা জরুরি

Pregnancy is a journey full of excitement, but it also brings questions about your baby’s health. In the first trimester, two key tests are often recommended: the NT Scan and the Dual Marker Test. These work together to screen for chromosomal conditions, most commonly Down Syndrome. This blog aims to help you understand what these tests are, why they are important, and what the results mean, in simple language.
গর্ভাবস্থা আনন্দ ও রোমাঞ্চে ভরা এক সুন্দর সফর, তবে এই সময়ে সন্তানের স্বাস্থ্য নিয়ে মনে নানা প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। গর্ভাবস্থার প্রথম তিন মাসে (ফার্স্ট ট্রাইমেস্টার) দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়: এনটি স্ক্যান (NT Scan) এবং ডুয়াল মার্কার টেস্ট (Dual Marker Test)। এই দুটি পরীক্ষা একসাথে রক্তের ক্রোমোজোম ঘটিত কোনো অস্বাভাবিকতা (যেমন ডাউন সিন্ড্রোম) আছে কি না তা নির্ধারণ করতে সাহায্য করে। খুব সহজ ভাষায় এই দুটি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানানোই এই ব্লগের মূল উদ্দেশ্য।

1. What are NT Scan and Dual Marker Tests?
১. এনটি স্ক্যান এবং ডুয়াল মার্কার টেস্ট কী?


These are screening tests, not diagnostic tests. They calculate the risk or probability of your baby having certain conditions. They do not give a definitive ‘yes’ or ‘no’ answer.
মনে রাখা জরুরি যে এগুলি স্ক্রিনিং টেস্ট (Screening Tests), কোনো কনফার্মেটরি বা ডায়াগনস্টিক টেস্ট নয়। এগুলি থেকে জানা যায় যে গর্ভস্থ শিশুর কোনো বিশেষ শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা কতটা রয়েছে। এটি নিশ্চিত করে ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর দেয় না।

  • ✔️ NT Scan (Nuchal Translucency Scan): A specialized ultrasound that measures the thickness of the fluid-filled space at the back of the baby’s neck (the nuchal translucency). All babies have some fluid, but increased thickness can indicate a higher risk for conditions like Down Syndrome.
    এনটি স্ক্যান (Nuchal Translucency Scan): এটি একটি বিশেষ ধরণের আল্ট্রাসাউন্ড, যার মাধ্যমে শিশুর ঘাড়ের পেছনের তরলযুক্ত স্থানের পুরুত্ব বা মাফা হয়। সমস্ত শিশুর ঘাড়েই কিছুটা তরল থাকে, তবে এর পুরুত্ব স্বাভাবিকের চেয়ে বেশি হলে ডাউন সিন্ড্রোম বা অন্যান্য ক্রোমোজোমাল সমস্যার ঝুঁকি বেশি হতে পারে।
  • ✔️ Dual Marker Test: A maternal blood test that measures the levels of two proteins: PAPP-A and free Beta-hCG. These levels, combined with the NT scan and mother’s age, create a combined risk score.
    ডুয়াল মার্কার টেস্ট (Dual Marker Test): এটি মায়ের রক্তের একটি পরীক্ষা, যেখানে দুটি প্রোটিন— PAPP-A এবং Free Beta-hCG-এর মাত্রা পরীক্ষা করা হয়। এই প্রোটিনের মাত্রা, এনটি স্ক্যানের রিপোর্ট এবং মায়ের বয়স— এই তিনটি মিলিয়ে মোট ঝুঁকির সম্ভাবনা (Risk Score) হিসেব করা হয়।

Caption: Image 1: The NT Scan process. A gentle ultrasound to measure the space behind the baby’s neck.
ক্যাপশন: ইমেজ ১: এনটি স্ক্যান পদ্ধতি। শিশুর ঘাড়ের পেছনের অংশ মেপে দেখার জন্য একটি সহনশীল আল্ট্রাসাউন্ড পরীক্ষা।

2. Timing: The Most Critical Factor
২. সঠিক সময়: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়

Both tests are highly time-sensitive. Missing the window can affect accuracy.
এই পরীক্ষা দুটির ক্ষেত্রে সঠিক সময়ে পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয় না।

  • ✔️ NT Scan: Can ONLY be done between 11 weeks and 13 weeks + 6 days of pregnancy.
    এনটি স্ক্যান: এটি কেবল গর্ভাবস্থার ১১ সপ্তাহ থেকে ১৩ সপ্তাহ + ৬ দিনের মধ্যেই করানো সম্ভব।
  • ✔️ Dual Marker Test: Ideally done in the same timeframe, from 10 weeks to 13 weeks + 6 days. The most accurate result, often called the Combined First Trimester Screening, is achieved when the blood sample is taken close to the scan.
    ডুয়াল মার্কার টেস্ট: আদর্শভাবে এটিও ১০ সপ্তাহ থেকে ১৩ সপ্তাহ + ৬ দিনের মধ্যে করানো হয়। আল্ট্রাসাউন্ড এবং রক্ত পরীক্ষা প্রায় একই সময়ে বা পরপর করালে সবচেয়ে নিখুঁত ফলাফল পাওয়া যায়, যাকে কম্বাইন্ড ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বলা হয়।

3. Screening vs. Diagnosis: Understanding the Difference
৩. স্ক্রিনিং বনাম ডায়াগনোসিস: পার্থক্য বোঝা প্রয়োজন

This is the most crucial part to understand. A screening test sorts pregnancies into ‘low-risk’ and ‘high-risk’.
এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা দরকার। স্ক্রিনিং টেস্ট গর্ভাবস্থাকে কেবল ‘কম ঝুঁকি’ (Low-risk) এবং ‘বেশি ঝুঁকি’ (High-risk)— এই দুটি ভাগে চিহ্নিত করে।

  • ✔️ Low-Risk Result: Means the probability is very small. Most babies in this group are born without Down Syndrome. No further testing is typically advised.
    কম ঝুঁকি (Low-Risk) রিপোর্ট: এর মানে হলো শিশুর ডাউন সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। এই শ্রেণির সিংহভাগ শিশুই সম্পূর্ণ সুস্থ অবস্থায় জন্মায়। সাধারণত এর পর আর কোনো পরীক্ষার প্রয়োজন হয় না।
  • ✔️ High-Risk Result: Means the probability is higher than a specific cutoff (e.g., 1 in 250). It does not mean your baby has the condition. It means your doctor will discuss diagnostic tests for a definitive answer.
    উচ্চ ঝুঁকি (High-Risk) রিপোর্ট: এর মানে হলো কোনো নির্দিষ্ট মাত্রার চেয়ে ঝুঁকি কিছুটা বেশি (যেমন ২৫০ জনের মধ্যে ১ জনের হওয়ার সম্ভাবনা)। এর অর্থ এই নয় যে শিশুর এই সমস্যাটি রয়েছেই। এর অর্থ হলো নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসক আপনাকে পরবর্তী ডায়াগনস্টিক টেস্টের পরামর্শ দিতে পারেন।

Comparison with an Everyday Metaphor:
একটি সাধারণ উদাহরণের সাহায্যে বুঝে নিন:

Caption: Image 2: An everyday metaphor. Screening is like a large net that identifies ‘possible cases’ from a crowd. Diagnosis is like a microscope that confirms the condition definitively for one person.
ক্যাপশন: ইমেজ ২: সহজ একটি উদাহরণ। স্ক্রিনিং হলো একটি বড় জালের মতো যা ভিড়ের মধ্য থেকে ‘সম্ভাব্য ক্ষেত্রগুলোকে’ আলাদা করে। আর ডায়াগনোসিস হলো অনুবীক্ষণ যন্ত্রের মতো যা একজনের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করে।

4. Frequently Asked Questions (FAQ)
৪. সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নাবলী (FAQ)

Here are answers to some questions pregnant women commonly ask about these tests.
হবু মায়েরা এই পরীক্ষাগুলি সম্পর্কে সাধারণত যে প্রশ্নগুলি করে থাকেন, তার সহজ উত্তর নিচে দেওয়া হলো:

Q1: Are these tests mandatory?
প্রশ্ন ১: এই পরীক্ষাগুলি কি করানো বাধ্যতামূলক?

A1: No. These tests are optional. Your doctor will recommend them as part of standard prenatal care, but the decision to undergo them is yours. You can choose to accept or decline.
উত্তর ১: না। এই পরীক্ষাগুলি বাধ্যতামূলক নয়, এগুলো ঐচ্ছিক। গর্ভাবস্থার সঠিক পরিচর্যা ও সুরক্ষার তাগিদে ডাক্তাররা এর পরামর্শ দেন, তবে পরীক্ষাটি করাবেন কি না সেই সিদ্ধান্ত আপনার।

Q2: Does a high-risk result mean my baby has Down Syndrome?
প্রশ্ন ২: উচ্চ ঝুঁকি বা High-Risk রিপোর্ট আসার অর্থ কি শিশুর ডাউন সিন্ড্রোম রয়েছেই?

A2: Absolutely not. A high-risk result just means the probability is higher. It indicates that you should consider further diagnostic tests (like CVS or Amniocentesis) for a definitive answer. Most women with a high-risk screening result go on to have healthy babies.
উত্তর ২: একদমই নয়। হাই-রিঙ্ক রিপোর্টের অর্থ কেবল সম্ভাবনার মাত্রা বেশি। বিষয়টি নিশ্চিত করতে ডাক্তার আপনাকে পরবর্তীতে ডায়াগনস্টিক টেস্ট (যেমন CVS বা Amniocentesis) করানোর পরামর্শ দিতে পারেন। স্ক্রিনিং রিপোর্টে হাই-রিস্ক আসার পরও অধিকাংশ নারী সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক শিশুর জন্ম দিয়ে থাকেন।

Q3: What if I miss the 13 week + 6 day window for the NT scan?
প্রশ্ন ৩: আমি যদি ১৩ সপ্তাহ + ৬ দিনের মধ্যে এনটি স্ক্যান করাতে না পারি, তবে কী হবে?

A3: Unfortunately, the NT scan cannot be performed after this window because the fluid at the back of the neck is absorbed. However, other screening tests are available in the second trimester (e.g., Quadruple Marker Test between 15-20 weeks) to assess the risk, though they may be slightly less accurate.
উত্তর ৩: এই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ঘাড়ের পেছনের তরলটি মিলিয়ে যায়, তাই আর এনটি স্ক্যান করা সম্ভব হয় না। তবে চিন্তার কিছু নেই, গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসে (১৫ থেকে ২০ সপ্তাহের মধ্যে) কোয়াড্রুপল মার্কার টেস্ট (Quadruple Marker Test) করিয়ে ঝুঁকির পরিমাণ জেনে নেওয়া যায়।

5. Take-Home Message
৫. শেষ কথা ও মূল বক্তব্য

Understanding these tests empowers you in your pregnancy journey.
এই পরীক্ষাগুলি সম্পর্কে সচেতনতা আপনার মাতৃত্বের সফরকে চিন্তামুক্ত ও সহজ করে তোলে।

  • ✔️ They are Screeners, Not Confirmers: NT and Dual Markers calculate probability; they don’t provide a diagnosis.
  • ✔️  Timing is Everything: Book your scan and blood test early, ideally between 11 and 13 weeks. Do not miss the window!
  • ✔️ Combination is Best: Combining the ultrasound (NT) and blood test (Dual Marker) gives the most accurate risk score.
  • ✔️ Low Risk is Reassuring: A low-risk result provides reassurance.
  • ✔️ High Risk Means Next Steps: A high-risk result only means you should discuss diagnostic options for confirmation. It does not confirm a condition.

১. এগুলি স্ক্রিনিং টেস্ট, কনফার্মেটরি নয়: এনটি স্ক্যান ও ডুয়াল মার্কার কেবল ঝুঁকির সম্ভাবনা পরিমাপ করে, কোনো নিশ্চিত রোগ নির্ণয় করে না।
২. সঠিক সময় সবচেয়ে জরুরি: গর্ভাবস্থার ১১ থেকে ১৩ সপ্তাহের মধ্যেই এই পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। সময় পেরিয়ে যেতে দেবেন না।
৩. একত্রে পরীক্ষা করানো শ্রেয়: আল্ট্রাসাউন্ড (এনটি স্ক্যান) এবং রক্ত পরীক্ষা (ডুয়াল মার্কার) দুটো একসাথে করলেই সবচেয়ে সঠিক তথ্য পাওয়া যায়।
৪. লো-রিস্ক মানেই স্বস্তি: স্ক্রিনিং রিপোর্টে ‘কম ঝুঁকি’ এলেই নিশ্চিন্ত হওয়া যায়।
৫. হাই-রিস্ক এলে পরবর্তী পদক্ষেপ: রিপোর্টে ‘উচ্চ ঝুঁকি’ এলে আতঙ্কিত না হয়ে নিশ্চিত হওয়ার জন্য ডায়াগনস্টিক টেস্টের বিষয়ে ডাক্তারের পরামর্শ নিন।

— Dr. Sankar Dasmahapatra
Consultant Gynaecologist & Gynae Laparoscopic Surgeon
30+ Years of Experience in Gynaecology & Obstetrics
Kolkata

📞 Dial: (+91) 87776 13551 / 92306 16647 / 98300 78757
📱 WhatsApp: 98300 78757